বান্দরবান জেলা আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত

আপডেট : ২৬ নভেম্বর ২০১৯, ২১:৩৮

সভাপতি ক্যশৈহ্লা এবং

সম্পাদক ইসলাম বেবী

 বান্দরবান প্রতিনিধি

বান্দরবান জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন সম্পন্ন হয়েছে। প্রার্থীদের ঐকমত্যের ভিত্তিতে ১৫৬ কাউন্সিলরের মতামতে দ্বিতীয়বারের মতো বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ক্যশৈহ্লাকে সভাপতি এবং বান্দরবান পৌরসভার মেয়র মো. ইসলাম বেবীকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে। সোমবার বিকালে বান্দরবানের অরুন সার্কিট টাউন হল মিলনায়তনে সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে প্রধান অতিথি বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব উল আলম হানিফ এমপি আগামী তিন বছরের জন্য এদের দুই জনকে জেলা আওয়ামী লীগের সভাপতি এবং সাধারণ সম্পাদক ঘোষণা দেন। এর আগে স্থানীয় রাজারমাঠে সকালে সম্মেলন অনুষ্ঠানে পতাকা উত্তোলনের মাধ্যমে ত্রিবার্ষিক সম্মেলন উদ্বোধন করা হয়।