ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে গতকাল রবিবার রাতে গোকর্ণ এলাকায় এক নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের মনোনীত প্রার্থী জেলা আওয়ামী লীগের সভাপতি র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি। তিনি সরকারের উন্নয়নের ধারা অব্যাহত রাখার জন্য দলীয় নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান।
এ সমাবেশে উপস্থিত ছিলেন সাবেক উপমন্ত্রী অ্যাডভোকেট হুমায়ুন কবির, পৌরসভার মেয়র নায়ার কবির, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার।
