লালমোহন (ভোলা) সংবাদদাতা
ভোলা-৩ আসনের সংসদ সদস্য ও আওয়ামী লীগ দলীয় প্রার্থী নূরুন্নবী চৌধুরী শাওন বলেছেন, আওয়ামী লীগ সরকার উন্নয়নের সরকার। আওয়ামী লীগ যখনই ক্ষমতায় আসে তখনই দেশে ব্যাপক উন্নয়ন হয়। দেশের এই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকা মার্কায় ভোট দিয়ে আওয়ামী লীগ সরকারকে আবারও ক্ষমতায় আনতে হবে। রবিবার বেলা ১১টায় লালমোহন উপজেলার পশ্চিম চরউমেদ ইউনিয়নের আফতর আলী পাটওয়ারী বাড়িতে উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে এমপি নূরুন্নবী চৌধুরী শাওন এসব কথা বলেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক দিদারুল ইসলাম অরুন, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শাহজাহান ব্যাপারী, সিনিয়র সহ-সভাপতি সালাম হাওলাদার, সাধারণ সম্পাদক শহিদুল্যাহ সেলিম প্রমুখ।
