নদী কেন্দ্রিক সাংস্কৃতিক অনুষ্ঠান

আপডেট : ২৭ নভেম্বর ২০১৯, ১৮:৫৮

ভোলা প্রতিনিধি

 

নদী বাঁচানোর আকুতি নিয়ে ভোলার মেঘনা নদীর তীরে অনুষ্ঠিত হলো ‘১৩ শত নদী শুধায় আমাকে’ শীর্ষক সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে।

গত ২৩ নভেম্বর বিকেলে ভোলা সদর উপজেলার মেঘন নদী পারে তুলাতুলি রিভার ভিউতে জেলা প্রশাসক ও জেলা শিল্পকলা একাডেমি ব্যতিক্রমধর্মী এ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে।

এ সময় শিল্পীরা নদী কেন্দ্রিক গান ও কবিতার মাধ্যমে বাঙালি সংস্কৃতির সঙ্গে নদী চিরায়ত সম্পর্ক তুলে ধরেন। নতুন প্রজন্মকে নদীর সঙ্গে পরিচিত করতে এবং মৃতপ্রায় নদী বাঁচানোর আকুতি নিয়ে এ অনুষ্ঠান আয়োজন করা হয় বলে জানান আয়োজকরা। অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. মাসুদ আলম ছিদ্দিক। এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মো. মাহামুদুর রহমান ও অতিরিক্ত জেলা প্রশাসক মৃধা মো. মোজাহিদুল ইসলাম। জেলা শিল্পকলা একাডেমির শিল্পীসহ আমন্ত্রিত শিল্পীদের পরিবেশনায় এ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।

৩শ’ নদীর বাংলাদেশে নদীকে কেন্দ্র করে চলে অনেক মানুষের জীবন-জীবিকা। তাই নদীর বৈশিষ্ট্যপূর্ণ আচরণ তুলে ধরা ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে নদীতে অথবা নদীর পাড়ে আয়োজন করা হয় এই সাংস্কৃতিক অনুষ্ঠান।