এ কে এম খলিলুর রহমান
ঢাকা বার অ্যাসোসিয়েশনের সাবেক সহসভাপতি এবং চ্যানেল আই এর তৃতীয় মাত্রার উপস্থাপক জিল্লুর রহমানের বাবা অ্যাডভোকেট এ কে এম খলিলুর রহমানের একাদশ মৃত্যুবার্ষিকী আজ ২৮ নভেম্বর। এ উপলক্ষ্যে মরহুমের ঢাকার বাসভবন এবং গ্রামের বাড়িতে দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে দিনটি পালিত হবে। কর্মসূচির মধ্যে রয়েছে কোরআনখানি, মিলাদ মাহফিল ও দরিদ্রদের মধ্যে খাবার বিতরণ।
