রাণীশংকৈলে ৮ জুয়াড়ি গ্রেফতার

আপডেট : ২৭ নভেম্বর ২০১৯, ২৩:৪৯

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে জুয়া খেলার সময় ৮জনকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার সকালে উপজেলার ট্রাক শ্রমিক ইউনিয়ন অফিসের সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হল- উপজেলার দক্ষিণ সন্ধ্যারই গ্রামের সুমা চরণ দেবের ছেলে মোহন লাল দেব মটাই (৫৫), ভান্ডারা গ্রামের মুখলেসুরের ছেলে আনিসুর রহমান (৩৫), ভান্ডারা গ্রামের দানেশ আলীর ছেলে গফুর আলী (৪১), পদমপুর গ্রামের সমির উদ্দীনের ছেলে আইজুল (৪৫), বসাক পাড়ার নারু গোপালের ছেলে বিকাশ বসাক( ৫০), বাঁশবাড়ী গ্রামের বিশু মোহাম্মদের ছেলে আবুল কালাম (মোগা আবু ৫৫), ভান্ডারা গ্রামের বদিউজ্জামানের ছেলে আমান আলী (৪৫), পশ্চিম কালুগাঁও গ্রামের জাবেদ আলীর ছেলে কেরামত আলী (৪০)।

ঘটনার সত্যতা নিশ্চিত করে রাণীশংকৈল থানা অফিসার ইনচার্জ আব্দুল মান্নান জানান, জুয়া খেলার সময় ৮ জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে জুয়া আইনে মামলা (নং-২৩, তাং- ২৭-১১-১৯) দায়ে করার পর জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

ইত্তেফাক/বিএএফ