প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা বলেছেন, সব দলের অংশগ্রহণে দেশে সুষ্ঠু নির্বাচন হবে। গতকাল রবিবার সকালে মহান বিজয় দিবস উপলক্ষে সাভারে জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
সিইসি নুরুল হুদা বলেন, দেশে আগামী ৩০ ডিসেম্বর অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠিত হবে এটাই সকলের প্রত্যাশা। কোথাও কোথাও একটু সমস্যা হচ্ছে।
এত বড় একটা নির্বাচনে কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটছে। তবে সবকিছু আমাদের নিয়ন্ত্রণে রয়েছে। আমরা অত্যন্ত দৃঢ়তার সঙ্গে বলতে পারি, সবাই নির্বাচনী আচরণবিধি মেনে চললে নির্বাচন অত্যন্ত সুষ্ঠু হবে।
