ইরাকে সরকার বিরোধী বিক্ষোভে নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহত ১৮

আপডেট : ২৮ নভেম্বর ২০১৯, ১৭:৩৬

ইরাকের দক্ষিণাঞ্চলীয় শহর নাসিরিয়ায় বিক্ষোভকে কেন্দ্র করে ১৮ জন নিহত হয়েছেন। বিক্ষোভ দমনে নিরাপত্তা বাহিনী গুলি ও টিয়ার সেল ছুঁড়লে নিহতের ঘটনা ঘটে। খবর আল জাজিরা’র।

ভোর হওয়ার আগেইে আন্দোলনকারীরা বৃহস্পতিবার ভোরে একটি সেতুতে জড়ো হয়ে বিক্ষোভ দেখাতে থাকে। এসময় বিক্ষোভ দমনে নিরাপত্তা বাহিনী গুলি ও টিয়ার সেল ছুঁড়লে হতাহতের ঘটনা ঘটে।

হাসপাতাল সূত্র জানিয়েছে, এই ঘটনায় অন্তত ১’শ ২০ জন বেসামরিক নাগরিক আহত হয়েছেন, তাদের মধ্যে বেশ কয়েকজন গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। 

আরও পড়ুন: সাবেক ওসি মোয়াজ্জেম হোসেনের ৮ বছরের কারাদণ্ড

ইরাকের দক্ষিণাঞ্চলে শান্তি ফিরিয়া আনার দোহাই দিয়ে সেনা মোতায়েন করার পর এই বিক্ষোভের ঘটনা ঘটলো। রাজধানী বাগদাদ এবং দেশটির দক্ষিণাঞ্চল আন্দোলনকারীদের দখলে রয়েছে। ফলে দুই এলাকার আন্দোলন দমনে নিরাপত্তা বাহিনীও বেশ কঠোর অবস্থানে রয়েছে। সর্বশেষ ২৪ নভেম্বর রাজধানী বাগদাদে বিক্ষোভে নিরাপত্তাবাহিনীর গুলিতে ৫ জন নিহত হন। 

ইত্তেফাক/এসইউ