বিয়ের আসরে এন্ট্রি নেওয়ার সব ‘ঊর্ধ্বসীমা’ মনে হয় পার করতে চেয়েছিলেন এই ভারতীয় বর। তাই বিয়ে বাড়িতে কনের কাছে নামলেন সোজা আকাশ থেকে। বিয়ের দিন মণ্ডপ ছেড়ে সবাই বাইরে বেরিয়ে এসেছেন। কারণ বর তখনও সেখানে পৌঁছেননি, তিনি আসছেন। আসলে আসছেন বলার থেকেও বলা ভালো নামছেন। আগে থেকেই ঠিক ছিল বর আকাশ থেকে প্যারাসুটে করে নামবেন মণ্ডপের কাছে। তাই সবাই বাইরে তার অপেক্ষা করছিলেন। পাত্র অক্ষয় যাদব ও কনে গগনপ্রীত সিংহ মার্কিন যুক্তরাষ্ট্রে প্রফেশনাল ড্যান্সার, তারা অভিনয়ের সঙ্গেও যুক্ত। তারা সম্প্র্রতি মেক্সিকোর লস কাবোসে বিয়ে করেন। সেখানেই প্রায় ৫০০ অতিথির সামনে একটি বিমান থেকে ঝাঁপ দেন অক্ষয়। প্যারাসুট খুলে নেমে আসেন ধীরে ধীরে।
