সৌদির অ্যাপাচি বিধ্বস্ত করলো হুতি বিদ্রোহীরা

আপডেট : ২৯ নভেম্বর ২০১৯, ১৮:২৬

তুর্কি গণমাধ্যম ইয়েনি শাফাক জানিয়েছে, ইয়েমেনের হুতি বিদ্রোহীদের ক্ষেপণাস্ত্র হামলায় সৌদি আরবের একটি অ্যাপাচি হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। এতে হেলিকপ্টারে থাকা দুই পাইলট নিহত হয়েছেন। হুতিদের দাবি, শুক্রবার সৌদি সীমান্তের কাছে হেলিকপ্টারটি ভূপাতিত করা হয়।

হুতি সামরিক বাহিনীর মুখপাত্র ইয়াহিয়া সারিয়া এক টুইট বার্তায় বলেন, ভূমি থেকে ভূমিতে নিক্ষেপণযোগ্য ক্ষেপণাস্ত্র হামলায় সৌদির অ্যাপাচি হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। এতে দুই পাইলট মারা গেছে। হুতিদের পক্ষ থেকে দাবি করা হয়, হেলিকপ্টারটি আগুনে ভস্ম হয়ে গেছে।

আরও পড়ুন: সালমান ভক্তদের জন্য সুখবর

প্রতিবেদনে বলা হয়, সৌদি নেতৃত্বাধীন জোটের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। চার বছর ধরে হুতিদের সঙ্গে সৌদিজোটের যুদ্ধ চলে আসছে।

ইত্তেফাক/এসি