আগৈলঝাড়া উপজেলা আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত

আপডেট : ২৯ নভেম্বর ২০১৯, ২১:১৭

সুনীল সভাপতি, লিটন সাধারণ সম্পাদক

আগৈলঝাড়া (বরিশাল) সংবাদদাতা

আগৈলঝাড়া উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন শুক্রবার বিকালে অনুষ্ঠিত হয়েছে। এতে সাবেক সভাপতি সুনীল কুমার বাড়ৈ সভাপতি ও আবু সালেহ মো. লিটন পুনরায় সাধারণ সম্পাদক নির্বাচিত হন।

সরকারি শহীদ আব্দুর রব সেরনিয়াবাত ডিগ্রি কলেজমাঠে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও শহীদ আব্দুর রব সেরনিয়াবাতের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, সকল শহীদদের স্মরণে নীরবতা পালন শেষে  বেলুন ও পায়রা উড়িয়ে সম্মেলন উদ্বোধন করেন বরিশাল জেলা আওয়ামী লীগের সভাপতি, মন্ত্রী পদমর্যাদায় পার্বত্য শান্তি চুক্তি বাস্তবায়ন ও পরীবিক্ষণ কমিটির আহ্বায়ক আবুল হাসানাত আবদুল্লাহ এমপি। দ্বিতীয় অধিবেশনে জেলা আওয়ামী লীগের সভাপতি আবুল হাসানাত আবদুল্লাহ এমপির সভাপতিত্বে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাবেক সভাপতি সুনীল কুমার বাড়ৈ সভাপতি ও আবু সালেহ মো. লিটন পুনরায় সাধারণ সম্পাদক নির্বাচিত হন।