মহান বিজয় দিবসে ‘‘গৌরবময় স্বাধীনতা’’ গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়েছে। এ উপলক্ষে রবিবার দুপুরে জাতীয় স্মৃতিসৌধের উন্মুক্ত মঞ্চে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ঢাকা জেলার পুলিশ সুপার শাহ মিজান শাফিউর রহমানের সার্বিক তত্ত্বাবধান ও নির্দেশনায় গ্রন্থটি প্রকাশ করেছে ঢাকা জেলা পুলিশ। ঢাকা জেলার পুলিশ সুপার শাহ মিজান শাফিউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গ্রন্থটির মোড়ক উন্মেচন করেন জাতীয় অধ্যাপক ড. আনিসুজ্জামান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৯ পদাতিক ডিভিশনের জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) মেজর জেনারেল মোঃ আকবর হোসেন, জাহাঙ্গিরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম, বাংলাদেশ শিশু একাডেমির চেয়ারম্যান ও কথা সাহিত্যিক সেলিনা হোসেন, বীর মুক্তিযোদ্ধা মাহবুব উদ্দিন আহমেদ বীর বিক্রম, ঢাকা রেঞ্জের ডিআইজি চৌধুরী আব্দুল্লাহ আল-মামুন। এ সময় উপস্থিত অতিথি এবং মুক্তিযোদ্ধা শব্দ সৈনিক মনোরঞ্জন ঘোষালকে ক্রেস্ট প্রদান করা হয়।
মুক্তিযুদ্ধের ৪৬৮টি দুর্লভ আলোকচিত্রের পাশাপাশি মুক্তিযুদ্ধের চেতনাধারী লেখকদের লেখা ‘‘গৌরবময় স্বাধীনতা’’ গ্রন্থটিতে স্থান পেয়েছে।
