চুক্তিহীন ব্রেক্সিট ব্রিটেনের গাড়ি শিল্পের জন্য বড়ো ধরনের অশনিসংকেত দেখা দিতে পারে কারণ এতে ২০২৪ সালের মধ্যে ৪ হাজার কোটি পাউন্ড হারাতে পারে দেশটির গাড়ি উত্পাদন শিল্প। কারণ চুক্তিহীন ব্রেক্সিট হলে বছরপ্রতি ৩২০ কোটি পাউন্ড শুল্ক গুনতে হবে ব্রিটেনকে, যা শিল্প খাতের গবেষণা ও উন্নয়ন (আরঅ্যান্ডডি) বাজেটের সমান। আর এ পরিমাণ শুল্ক গুনতে গিয়ে গোট গাড়ি শিল্প খাতই প্রভাবিত হবে। যাতে আগামী পাঁচ বছরে দেশটির কারখানাগুলোর গাড়ি উত্পাদন ১৫ লাখ কমতে পারে। গাড়ি নির্মাণ কমার সঙ্গে সঙ্গে বিশালসংখ্যক কর্মীও তার চাকরি হারাবেন।
