মার্কিন গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলা গেল সপ্তাহে বিদ্যুত্ চালিত পিকআপ ট্রাক ‘সাইবারট্রাক’ উম্মোচন করেছে। এরই মধ্যে কোম্পানিটি দেড় লাখেরও বেশি ক্রয়াদেশ পেয়ে গেছে। অথচ এটি আদৌ বাজার পাবে কি না, সে বিষয়ে শঙ্কা প্রকাশ করেছিলেন বাজার বিশ্লেষকরা। তাদের যুক্তি ছিল ভারী কাজের জন্য বিদ্যুত্ চালিত পিকআপ অর্থনৈতিকভাবে জুতসই নাও হতে পারে। তাছাড়া এর টেকসই ক্ষমতা নিয়েও অনেকে প্রশ্ন তুলেছিলেন। অথচ উদ্বোধনের দুই দিনের মধ্যেই সাইবারট্রাকের অর্ডার এসেছে ১ লাখ ৪৬ হাজার।
—নাঈমা সুলতানা
