৪৫ বছরে বেতার ম্যাগাজিন উত্তরণ

আপডেট : ২৯ নভেম্বর ২০১৯, ২২:০৮

প্রতিষ্ঠাবার্ষিকীতে বিশেষ অনুষ্ঠান

বাংলাদেশ বেতারের জনপ্রিয় ও ঐতিহ্যবাহী ম্যাগাজিন অনুষ্ঠান উত্তরণ ৪৫ বছরে পদার্পণ করলো। ১৯৭৫ সালের ১ ডিসেম্বর এই অনুষ্ঠানের যাত্রা শুরু হয়। এ উপলক্ষ্যে আগামীকাল রবিবার উত্তরণে বিশেষ অনুষ্ঠানমালার আয়োজন করা হয়েছে। প্রচারিত হবে ঢাকা ‘ক’ ৬৯৩ কিলোহার্জ, এফ. এম. ১০৬ মেগাহার্জে রাত ৯.০৫ মি. থেকে ৯.৩০ মি. পর্যন্ত এবং ঢাকা ‘খ’ ৬৩০ কিলোহার্জে ৯.০৫ মি. থেকে শুরু হয়ে ১০টা পর্যন্ত। অনুষ্ঠান সঞ্চালনায় থাকবেন শফিকুল ইসলাম বাহার ও রওনক জাহান। মো. সোহেল রানার তত্ত্বাবধানে ও প্রযোজনার দায়িত্বে রয়েছেন রাকিবা কবির। —প্রেস বিজ্ঞপ্তি