‘কালবেলা’ চলচ্চিত্রের নির্মাতা সাইদুল আনাম টুটুল হূদরোগে আক্রান্ত হয়েছেন। তাকে এখন রাজধানীর ল্যাবএইড হাসপাতালে করোনারি কেয়ার ইউনিটে লাইফ সার্পোটে রাখা হয়েছে। খবরটি নিশ্চিত করেছে ডিরেক্টরস গিল্ড। তিনি সংগঠনটির প্রথম সাধারণ সম্পাদক ও আজীবন সদস্য।
সংগঠনটির বর্তমান সভাপতি সালাহউদ্দীন লাভলু জানান, ১৫ ডিসেম্বর দিবাগত রাত ২টার দিকে হূদরোগে আক্রান্ত হন সাইদুল আনাম টুটুল। এরপর তাকে দ্রুত ল্যাবএইড হাসপাতালে নেওয়া হয়।
উল্লেখ্য, সরকারি অনুদানে নির্মিত তার প্রথম ছবি ‘আধিয়ার’ মুক্তি পায় ২০০৩ সালে।
