ফুলবাড়ীয়ায় আগুনে পুড়ে গেছে ৪ দোকান

আপডেট : ১৭ ডিসেম্বর ২০১৮, ০০:৪৮

ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার রাধাকানাই বাজারে রবিবার সন্ধ্যা সাড়ে ৫টার দিকে আগুনে ৪টি দোকান পুড়ে গেছে।

একটি তুলার দোকান থেকে আগুনের সূত্রপাত হয় বলে জানা গেছে। পুড়ে যাওয়া দোকানগুলোর মধ্যে তুলার দোকান, ওয়ার্কশপ, ডিশ কন্ট্রোলরুম ও জেনারেটরের দোকান ছিল। 

আরও পড়ুনঃ 'নৌকা কমপক্ষে ২শ আসনে জিতবে'

ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার নূরুল ইসলাম জানান, আগুন লাগার পর তারা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে। আঃ খালেকের তুলার দোকান থেকে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে জানান তিনি। ঘর মালিক জাকারিয়া জানান ৪ ঘর পুড়ে প্রায় ১২ লাখ টাকার ক্ষতি হয়েছে।

ইত্তেফাক/নূহু