ঘটছে কী অদ্ভুত, আজগুবি কাণ্ড
নেই কোনো ফুল কিবা রসেরই ভাণ্ড।
তবু দেখি প্রজাপতি ডানে বাঁয়ে উড়ছে
নগরীর রাস্তায় একা একা ঘুরছে।
প্রজাপতি পথে পথে ঘোরে কেন?
ব্যাপারটা নয় মোটে যেনতেন।
প্রজাপতি ওড়ে আজ বাসে, কারে
ওড়ে ওরা দোকানের ধারে ধারে।
ওড়ে দেখি বাসা আর বাড়িতে
মুখ দেয় রান্নার হাঁড়িতে।
নয় এটা রূপকথা, কল্পনা
ইদানীং দেখছি তা, গল্প না।
নেই ফুল? নেই গাছগাছালি?
কেন তবে বদলাল প্রজাপতি পাঁচালি?
