স্বপ্নযাত্রা ফাউন্ডেশন ২০০০ এর লোগো উন্মোচন ও সাংগঠনিক সভা অনুষ্ঠিত

আপডেট : ০২ ডিসেম্বর ২০১৯, ০০:১৩

 ‘বন্ধুত্বের স্বপ্ন পূরণে, সুদৃঢ় বন্ধনে’ স্লোগান সামনে রেখে গত শুক্রবার রাজধানীর একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত হলো মতলব উত্তর এসএসসি ২০০০ সালের পরীক্ষার্থীদের সংগঠন স্বপ্নযাত্রা ফাউন্ডেশন ২০০০-এর লোগো উন্মোচন ও দ্বিতীয় সাংগঠনিক সভা। সভায় এসএসসি ২০০০ ব্যাচের মতলব উত্তরের ২৫টি স্কুলের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।

দীর্ঘ ১৯ বছর পর সহপাঠীদের কাছে পেয়ে ২০০০ ব্যাচের শিক্ষার্থীরা পুরোনো স্মৃতি মনে করে আনন্দ ও খোশগল্পে মেতে ওঠে। এ সময় মতলব উত্তর এসএসসি ২০০০ ব্যাচের শিক্ষার্থী ডা মো. মিজানুর রহমান রানা, ইঞ্জিনিয়ার হাসানুজ্জামান চপল,  মো. আমিনুল ইসালাম, আব্দুল কাদির, আবু তাহের রাজীব, জাহাংগীর আলম, কৃষিবিদ নাসির উদ্দিন, মসিউর সরকার, মো. শাহিন, আউয়াল রাকিব, শাহ আলম, শামিম সরকার, আবু জাফর, বদিউজ্জামান চয়ন, পারভেজ আলম, রোকনুজ্জামান, সাইফুল ইসলাম, সোভেল সামিল খান, ওমর ফারুক, নুর আলমসহ ২৫টি স্কুলের শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন। —প্রেস বিজ্ঞপ্তি