লক্ষ্মীছড়িতে ২২তম পার্বত্য শান্তি চুক্তি দিবস পালিত

আপডেট : ০২ ডিসেম্বর ২০১৯, ২২:০১

লক্ষ্মীছড়ি (খাগড়াছড়ি) সংবাদদাতা

লক্ষ্মীছড়ি উপজেলায় নানা কর্মসূচির মধ্য দিয়ে সোমবার ২২তম পার্বত্য শান্তি চুক্তি দিবস পালিত হয়েছে।

বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়। বিকেলে হয় প্রীতি ফুটবল ম্যাচ।

সকালে লক্ষ্মীছড়ি উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ ও লক্ষ্মীছড়ি জোনের যৌথ আয়োজনে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। লক্ষ্মীছড়ি জোন কমান্ডার লে. কর্নেল মো. জাহাঙ্গীর আলম, উপজেলা পরিষদ চেয়ারম্যান বাবুল চৌধুরী, উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদ ইকবাল প্রমুখ শোভাযাত্রায় অংশ নেন। এছাড়াও জনপ্রতিনিধি, শিক্ষক-ছাত্র-ছাত্রী সর্বস্তরের পাহাড়ি-বাঙালি, রাজনৈতিক নেতৃবৃন্দ শোভাযাত্রায় অংশ নেন।

পরে লক্ষ্মীছড়ি জোনে আলোচনা সভা হয়। জোন কমান্ডার লে. কর্নেল মো. জাহাঙ্গীর আলম প্রধান অতিথির বক্তব্য রাখেন।