দুঃখ ভোলার মোক্ষম উপায় হচ্ছে, দুঃখকে দুঃখ বলে আমল না দেওয়া
—উইলিয়াম ওয়ালস
তিন কারণে আমার মনে দুঃখ হয়। ধনাঢ্য ব্যক্তি যদি গরিব হয়, সম্মানিত ব্যক্তি যদি অসম্মানিত হয় এবং শিক্ষিত লোক যদি অশিক্ষিতের অপ্রিয় হয়
—প্লেটো
দুঃখে মাথার চুল ছেঁড়া বোকামি, কেননা চুলহীন টেকো মাথার সাহায্যে দুঃখের লাঘব হয় না
—সিসেরো
জবরদস্তির দ্বারা শান্তি রক্ষিত হতে পারে না। কেবল সমঝোতা দ্বারাই এটা অর্জন করা যেতে পারে
—আইনস্টাইন
