পুরনো মডেলগুলোতে সফটওয়্যার হালনাগাদের সিদ্ধান্ত নিয়েছে অ্যাপল

আপডেট : ১৭ ডিসেম্বর ২০১৮, ২০:২৮

কোয়ালকমের দুটি পেটেন্ট লঙ্ঘনের জেরে চীনে পুরনো সাত মডেলের আইফোন বিক্রিতে নিষেধাজ্ঞা জারি করেছেন দেশটির একটি আদালত।

আদালতের নিষেধাজ্ঞা এড়াতে পুরনো মডেলের আইফোনগুলোর জন্য সফটওয়্যার হালনাগাদ দেয়ার সিদ্ধান্ত নিয়েছে অ্যাপল। কারণ প্রতিষ্ঠানটির সর্বশেষ অপারেটিং সিস্টেমে পেটেন্ট লঙ্ঘনের কোনো অভিযোগ নেই। বিবৃতিতে অ্যাপল জানিয়েছে, আগামী সপ্তাহ থেকে পুরনো মডেলের আইফোনগুলোর জন্য সফটওয়্যার হালনাগাদ দেয়া শুরু হবে। আমরা আশা করছি, এর মাধ্যমে পেটেন্ট লঙ্ঘনের জেরে চীনে আইফোন বিক্রিতে নিষেধাজ্ঞা এড়ানো সম্ভব হবে। অ্যাপল-কোয়ালকমের পেটেন্ট দ্বন্ধ তীব্র আকার ধারণ করেছে। উভয় প্রতিষ্ঠান বিশ্বের কয়েকটি দেশে পরষ্পরের বিরুদ্ধে একাধিক মামলা করেছে। কোয়ালকমের দুটি পেটেন্ট লঙ্ঘনের জেরে চীনে আইফোন ৬এস, আইফোন ৬এস প্লাস, আইফোন ৭, আইফোন ৭ প্লাস, আইফোন ৮, আইফোন ৮ প্লাস এবং আইফোন টেনের বিক্রি ও বিপণন বন্রে নির্দেশ দিয়েছেন আদালত।                        সূত্র :রয়টার্স