অনলাইনে বিভিন্ন সাইট খোঁজা বা বিভিন্ন কাজের জন্য আমরা ব্রাউজারের সাহায্য নিয়ে থাকি। নিরাপত্তার কথা মাথায় রেখে অনেকেই কাজ শেষে ব্রাউজিংয়ের হিস্ট্রে মুছে ফেলি।
ব্রাউজিং হিস্ট্রি মুছে ফেলা যতটা সহজ কিন্তু এর কুকিজ মুছে ফেলা ততটা সহজ নয়। প্রতিবার ব্রাউজিংয়ের হিস্ট্রি মুছে না ফেলে আপনি চাইলে গোপনে ব্রাউজ করতে পারবেন। এক্ষেত্রে আপনার হিস্ট্রে মুছে ফেলতে হবে এবং অন্য কেউ জানতেও পারবেনা যে আপনি কি ব্রাউজ করেছেন। এজন্য আপনাকে প্রথমে গুগল ক্রোমে ঢুকে মেনুতে ক্লিক করে New incognito window এ ক্লিক করতে হবে। অথবা কি-বোর্ডে Ctrl+Shift+N চাপলেও হবে।
এরপর পর দেখতে পাবেন নতুন একটি উইন্ডো ওপেন হবে। নতুন এই উইন্ডোতে যত ব্রাউজই করেন না কেন তার হিস্ট্রি ও কুকিজ সংরক্ষিত থাকবে না। যারার মজিলা ফায়ারফক্স ব্যবহারা করছেন তাদের জন্য কৌশলটি একটু অন্যরকম।
মজিলা ফায়ারফক্স ব্রাউজারটির ওপরে বাঁ পাশে থাকা Firefox> New Private Window অপশনটিতে ক্লিক করতে হবে। এছাড়াও যারা অন্য ব্রাউজির ব্যবাহার করছেন তাদের জন্যও কৌশল আলাদা। ইন্টারনেট এক্সপ্লোরারের ব্যবহারকারীরা এই ব্রাউজারের সেফটি মেনুতে প্রবেশ করে InPrivate Browsing অথবা কিবোর্ড থেকে Ctrl+Shift+P চাপলে প্রাইভেট মোড চালু হবে।
