বছরের শেষে টিনসেল টাউনে যথারীতি অনুষ্ঠিত হয় পুরস্কার বিতরনী অনুষ্ঠান। সালমান খান থেকে আলিয়া ভাট, রেখা থেকে জ্যাকুলিন ফার্নান্দেজ ও ক্যাটরিনা কইফ প্রত্যেকেই ‘স্টার স্ক্রিন অ্যাওয়ার্ড ২০১৮’-এর রেড কার্পেটে আলো ছড়িয়েছেন। কিন্তু মুম্বাইতে নব্যবিবাহিত জুটি সবার নজর কেড়িছিলেন তারা হলেন রণবীর সিংহ আর দীপিকা পাডুকোন। স্টার স্ক্রিন অ্যাওয়ার্ড-২০১৮তে সঞ্জয়লীলা বানসালির ‘পদ্ধাবত’ ছবির আলাউদ্দিন খলজি চরিত্রের জন্য সেরা অভিনেতার পুরস্কার জিতেছেন রণবীর সিং।
পুরস্কার নিতে এসে স্ত্রী দীপিকার উদ্দেশ্যে প্রকাশ্যে রণবীর জানান, দীপিকা আই লাভ ইউ। রণবীরের কথা শুনে কেঁদে ফেলেন আবেগতাড়িত দীপিকা।
স্টার স্ক্রিন অ্যাওয়ার্ড-২০১৮তে সঞ্জয়লীলা বানসালির ‘পদ্মাবত’ ছবির আলাউদ্দিন খলজি চরিত্রের জন্য সেরা অভিনেতার পুরস্কার জিতে নেন রণবীর সিং।
রণবীর বলেন, গত ৬ বছরে আমি অনেক কিছুই জয় করেছি; কারণ তুমি আমাকে ঘিরে ছিলে। তবে শুধু দীপিকাই নন, রণবীরের একাধিক সাফল্য এসেছে সঞ্জয়লীলা বানসালির তিন ছবি-রামলীলা, বাজিরাও মস্তানি ও পদ্মাবত থেকে।
