নতুন বছরে বউ সাজে শবনম ফারিয়া

আপডেট : ১৭ ডিসেম্বর ২০১৮, ২০:৩০

তৌসিফ মাহবুব ও সিয়াম আহমেদের পর এবার তাদের আরেক বন্ধু শবনম ফারিয়ার বিয়ে খবর এলো। নতুন বছরে জীবনের নতুন অধ্যায় শুরু করবেন শোবিজের এই জনপ্রিয় অভিনেত্রী। আগামী মাসে গাটছড়া বাঁধবেন ফারিয়া। পাত্র হারুনুর রশীদ অপু। দীর্ঘদিনের প্রেমিককে বিয়ে করতে যাচ্ছেন ফারিয়া। আগামী ২৬ জানুয়ারি ফারিয়ার মেহেদি অনুষ্ঠান, ৩১ জানুয়ারি গায়ে হলুদ ও ১ ফেব্রুয়ারি হবে তাদের বিবাহত্তোর সংবর্ধনা।

ফারিয়া বলেন, ‘এই বছরের শুরুতে আমাদের আংটি বদল হয়। মাঝে কিছুটা সময় পরে বিয়ের তারিখ নির্ধারণ করা হয়। দুই বছর আগেই আমাদের বিয়ে হওয়ার কথা ছিল। পারিবারিক কারণে তা পিছিয়ে যায়। অপুর সাথে আমার পরিচয় তিন বছর। সম্পর্কে এক পর্যায় পারিবারিকভাবে আমাদের সবকিছু ঠিক করা হয়। সবার কাছে দোয়া চাইছি। নতুন জীবন যেনো ভালোভাবে শুরু করতে পারি।’