গত ২ ও ৩ ডিসেম্বর, ২০১৯ দুইটি ভিন্ন ফ্লাইটে ৯৩ জন দক্ষ কর্মী দক্ষিণ কোরিয়ায় প্রেরণ করেছে বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (বোয়েসেল)। এইচআরডি কোরিয়া ইপিএস-এর মাধ্যমে ১৬টি দেশ হতে কর্মী নিয়োগ করে কোরিয়ার বিভিন্ন কোম্পানি। এ পর্যন্ত প্রায় ২২ হাজার দক্ষ কর্মী কোরিয়াতে পাঠিয়েছে কোয়েসেল। যে দেশের শ্রমিকদের মূল্যায়ন গ্রেড ভালো সে দেশের শ্রমিকদের কোটা ও সন্মান বৃদ্ধি পাচ্ছে দিন দিনই। সম্প্রতি কোরিয়ার সরকারের এক মূল্যায়নপত্রে কোরিয়া গমণকারীদের ২০১৮ সালে এমপ্লয়মেন্ট পার্মিট ইস্যু থেকে কোরিয়া যাওয়া পর্যন্ত অন্যান্য দেশের সময় ৪২ দিন লাগলেও এক্ষেত্রে বাংলাদেশের বোয়েসেলের কর্মী পাঠাতে সময় লাগে মাত্র ৬ দিন। গত ২ ডিসেম্বর কোরিয়ায় দক্ষ জনশক্তি প্রেরন অনুষ্ঠানে কোরিয়াগামী যাত্রীদের ভ্রমণ তথ্যাদি নিয়ে এক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এইচআরডি কোরিয়া ইপিএস এর মহা ব্যবস্থাপক এম শামসুল আলম, কোরিয়ান পরিচালক, বোয়েসেলের সহকারী মহাব্যবস্থাপক মো. নূরুল ইসলাম ও বাংলাদেশ আইসিটি জার্নালিস্ট ফোরামের সভাপতি মো. মোজাহেদুল ইসলাম।
