আলোর দিশারী হোসনেয়ারা

আপডেট : ০৩ ডিসেম্বর ২০১৯, ১৯:২৯

  মীর আনোয়ার হোসেন টুটুল

 

সততা, ন্যায়-নিষ্ঠাবান, প্রচারবিমুখ, শিক্ষার জন্য নিবেদিতপ্রাণ প্রিয় আলোর দিশারি এক নারী হোসনেয়ারা বেগম। দিন-রাত নিরলসভাবে যিনি নিঃস্বার্থভাবে অজপাড়াগাঁয়ের শিশুদের শিক্ষার আলো বিতরণ করে যাচ্ছেন। তিনি সব সময় সাদাসিধে জীবন যাপন করেন। তার মধ্যে নেই কোনো অহংকার। একজন নারী নিজের সংসার ও পরিবার-পরিজনের সব কাজ করেও সমাজকে এগিয়ে নেওয়ার জন্য এমন কাজ করে থাকেন, তার উজ্জ্বল দৃষ্টান্ত এই মহীয়সী নারী প্রধান শিক্ষিকা হোসনেয়ারা বেগম। নানা প্রতিকূলতার মধ্যে তিনি নিজ প্রতিষ্ঠানকে তিলে তিলে গড়ে তুলেছেন আলোর পাঠশালায়। তিনি এখন দেশ ছাড়িয়ে বিদেশেও হয়েছেন পরিচিত। পেয়েছেন বেশ কিছু সম্মাননাও। টাঙ্গাইলের মির্জাপুর উপজেলা সদরের বাইমহাটি গ্রামে হোসনেয়ারা বেগমের বাড়ি। তিনি উপজেলা সদরের বাইমহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা।

এ ব্যাপারে তিনি বলেন, ‘বিদ্যালয়ের প্রতিটি শিশুই আমার সন্তান। সন্তানের দেখাশোনার জন্য তার বাবা-মা যেভাবে কাজ করেন, আমিও চেষ্টা করে যাচ্ছি তাদের মানুষের মতো মানুষ করতে।