মাগুরা-১ আসনের আওয়ামী লীগ প্রার্থী অ্যাডভোকেট সাইফুজ্জামান শিখরকে সমর্থন করে একাদশ জাতীয় সংসদ নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন জাতীয় পার্টির প্রার্থী অ্যাডভোকেট হাসান সিরাজ সুজা। সোমবার দুপুরে মাগুরা আছাদুজ্জামান মিলনায়তনে জেলা জাতীয় পার্টির এক মতবিনিময় সভায় তিনি নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন।
এ সময় জাতীয় পার্টির প্রার্থী অ্যাডভোকেট হাসান সিরাজ সুজা বলেন, ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির নেতাকর্মীরা নৌকায় মার্কায় আওয়ামী লীগ প্রার্থী অ্যাডভোকেট সাইফুজ্জামান শিখরকে ভোট দিবেন এবং তারা আওয়ামী লীগের সাথে ঐক্যবদ্ধ হয়ে কাজ করবেন।
আরো পড়ুন: মঙ্গলবারের মধ্যে বিদ্রোহীরা না সরলে কঠোর ব্যবস্থা: কাদের
জেলা জাতীয় পার্টির সিনিয়র যুগ্ম-আহ্বায়ক অ্যাডভোকেট রতন কুমার মিত্রের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য দেন মাগুরা-১ আসনের আওয়ামী লীগ প্রার্থী অ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর, জেলা জাতীয় পার্টির সদস্য সচিব রবিউল হক মিঠু, যুগ্ম-আহ্বায়ক হাবিবুর রহমান প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি তানজেল হোসেন খান, সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান পঙ্কজ কুণ্ডু, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবু নাসির বাবলু, পৌর মেয়র খুরশিদ হায়দার টুটুল প্রমুখ।
ইত্তেফাক/বিএএফ
