বাস ট্রাক নৌ-দুর্ঘটনা রোধে জাতীয় প্রতিরোধ কমিটি গঠনের প্রস্তাব

আপডেট : ১৭ ডিসেম্বর ২০১৮, ২১:০০

সারা বাংলাদেশে বাস, ট্রাক, রেল, নৌযান দুর্ঘটনায় প্রতি বছর বহু লোক মারা যায়। এইসব দুর্ঘটনা প্রতিরোধে বিআরটিএ, বিআইডব্লিউটিএ মালিক পরিবহন সমিতি এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের সমন্বয়ে জাতীয় কমিটি গঠন আবশ্যক বলে মনে করি। এই দুর্ঘটনা প্রতিরোধ কমিটি প্রতিটি বাস, ট্রাক, রেল, নৌযানের ফিটনেস পরীক্ষা করে চলাচলের সার্টিফিকেট দেবেন। চালকের যোগ্যতারও পরীক্ষা নেবেন। কারণ একজন চালকের ওপর শত শত মানুষের জীবন নির্ভরশীল। যানবাহন চলাচলের উপযুক্ত না হলে কঠোরভাবে দমন করতে হবে। অনিয়মই প্রাণনাশের কারণ হয়ে দাঁড়ায়। যাত্রীদের আত্নসচেতনতা জরুরি। অতিরিক্ত যাত্রী পরিবহন রোধ করতে হবে। আমরা স্বজন হারানোর কান্না আর শুনতে চাই না। দুর্ঘটনামুক্ত বাংলাদেশ দেখতে চাই।

প্রকৌশলী শাহ আলম

ম্যাকানিকেল ইঞ্জিনিয়ার,

রেজা কন্সট্রাকশন্স লিমিটেড, গুলশান, ঢাকা