হকির বিশ্বকাপ জিতল বেলজিয়াম

আপডেট : ১৭ ডিসেম্বর ২০১৮, ২১:১৭

গোলরক্ষক ভিনসেন্ট ভানাস্ক এর নৈপুণ্যে বেলজিয়াম পেনাল্টি শুটআউটে ৩-২ গোলে নেদারল্যান্ডসকে হারিয়ে হকি বিশ্বকাপের শিরোপা জিতেছে। সাডেন ডেথে বিপক্ষের শট রুখে দিয়ে তিনি বেলজিয়ামকে হকির প্রথম বিশ্বকাপ জেতাতে সহায়তা করেন। ভারতের ভুবনেশ্বরের কলিঙ্গ স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় এবারের আসরটি। নেদারল্যান্ডস এর আগে দুইবারের বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়াকে সেমিফাইনালে হারিয়ে শিরোপা লড়াইয়ে যোগ দিয়েছিল। অপরদিকে বেলজিয়াম ৬-০ গোলে ইংল্যান্ডকে বিধ্বস্ত করে মুখোমুখি হয়েছিল ডাচদের। এটি বেলজিয়ামের টানা তৃতীয় কোনো আন্তর্জাতিক ফাইনাল। রিও ডি জেনিরো অলিম্পিক ও ২০১৭ সালের ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের ফাইনালের পর বিশ্বকাপের ফাইনালে ওঠে বেলজিয়রা। এদিকে অস্ট্রেলিয়া তৃতীয় স্থান নির্ধারণী খেলায় ইংল্যান্ডকে ৮-১ গোলে হারিয়ে দেয়।