সুর, ছন্দ, নৃত্য ও আবৃত্তিতে ব্রাহ্মণবাড়িয়ায় অনুষ্ঠিত হয়েছে উঠান সাংস্কৃতিক অনুষ্ঠান। গত রবিবার রাতে শহরের পুরাতন জেলখানা পুকুরের পূর্ব পাড়ে আসিফ টিউটোরিয়াল অ্যান্ড হাই স্কুল উঠানে জেলা শিল্পকলা একাডেমি এ ব্যতিক্রমী অনুষ্ঠানের আয়োজন করে। জেলা শিল্পকলা একাডেমির সহ-সভাপতি মুক্তিযোদ্ধা আল মামুন সরকারের সভাপতিত্বে ও যুগ্ম-সম্পাদক মো. মনির হোসেনের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক হায়াত-উদ-দৌলা খান। স্বাগন বক্তব্য রাখেন জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক এস আর এম উসমান গণি সজিব। অন্যান্যের মধ্যে শুভেচ্ছা বক্তব্য রাখেন বরিশালের জেলা জজ অরুণাভ চক্রবর্তী, সরকারি মহিলা কলেজ অধ্যক্ষ প্রফেসর এ এস এম শফিকুল্লাহ, কবি জয়দুল হোসেন, সুর সম্রাট আলাউদ্দিন সংগীতাঙ্গনের সম্পাদক কবি আবদুল মান্নান সরকার ও নারী সংগঠক নন্দিতা গুহ। এ সময় উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক দীপক চৌধুরী বাপ্পী, টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি নাট্যজন মনজুরুল আলম, মুক্তিযোদ্ধা আবু হুরায়রাহ, রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদের কেন্দ্রীয় নেতা ডা. অরুণাভ পোদ্দার, চেম্বার পরিচালক আলহাজ্ব মো. শাহআলম, মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক সাহিদুল ইসলাম, পৌর কাউন্সিলর খবির উদ্দিন আহমেদ, নাগরিক ফোরামের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা রতন কান্তি দত্ত, শহর আওয়ামীলীগের নেতা সাইফুল ইসলাম খান রনি, পরিবহন শ্রমিকলীগের সভাপতি বারীন্দ্র ঘোষ, সমাজকর্মী কমরেড নজরুল ইসলাম, খেলাঘর আসরের সাধারণ সম্পাদক নীহার রঞ্জন সরকার, জেলা উদীচীর সাধারণ সম্পাদক ফেরদৌস রহমান, শিল্পী কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আনিসুর রহমান রিপন, তিতাস আবৃত্তি সংগঠনের সহকারী পরিচালক উত্তম কুমার দাস, ভাষা ও সাহিত্য অনুশীলন কেন্দ্রের আবৃত্তি বিভাগের পরিচালক শেখর চন্দ্র চৌধুরী। প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক হায়াত-উদ-দৌলা খান বলেন, উঠানভিত্তিক সাংস্কৃতিক কার্যক্রম আমাদের সংস্কৃতির হাজার বছরের ঐতিহ্য। এ সংস্কৃতির বিকাশের উদ্যোগ শিল্পকলা একাডেমির একটি প্রশংসনীয় ব্যাপার।’
