নজরুল সম্মেলন উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান

আপডেট : ০৪ ডিসেম্বর ২০১৯, ১৮:৪০

কবি নজরুলের অপ্রচলিত গানের সুর সংগ্রহ, স্বরলিপি প্রণয়ন, সংরক্ষণ, প্রচার, নতুন প্রজন্মকে উদ্বুদ্ধকরণ এবং জাতীয় নজরুল সম্মেলন উপলক্ষে নেত্রকোনায় ৫ দিনব্যাপী নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ উপলক্ষে জেলার ১০টি শিক্ষা প্রতিষ্ঠানে নজরুল সংগীত, আবৃত্তি, নৃত্য ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। নেত্রকোনার মোক্তারপাড়ার মুক্তমঞ্চে ৫ দিনব্যাপী অনুষ্ঠানে কবি নজরুল বিষয়ক গবেষণাধর্মী আলোচনায়  অংশ নেন দেশবরেণ্য ও স্বাধীনতা পুরস্কার প্রাপ্ত লেখক অধ্যাপক যতীন সরকার, শেখ হাসিনা বিশ্ব বিদ্যালয়ের উপাচার্য ড. রফিকউল্লাহ খান, জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ও নজরুল গবেষক এ এফ এম হায়াতুল্লাহ ও কবি রেজাউদ্দিন স্টালিন। এতে নেত্রকোনা জেলা প্রশাসক মঈনুল ইসলাম সভাপতিত্ব করেন। অনুষ্ঠান উদ্বোধন করেন মত্স্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী আশরাফ আলী খান খসরু। ৫ দিনব্যাপী অনুষ্ঠানে ঢাকা, ময়মনসিংহ ও নেত্রকোনার শিল্পীবৃন্দ নজরুলসংগীত ও নৃত্য পরিবেশন করেন।