সম্পদকে কয়ভাগে ভাগ করা হয়েছে?

আপডেট : ১২ নভেম্বর ২০১৮, ১৯:৪৪

সংক্ষিপ্ত প্রশ্ন

বিজ্ঞান

হিমন এডওয়ার্ড গমেজ, সিনিয়র শিক্ষক

সেন্ট গ্রেগরিজ স্কুল এন্ড কলেজ, ঢাকা

প্রাকৃতিক সম্পদ

১. মানবসৃষ্ট সকল বস্তু কী ব্যবহার করে তৈরি করা হয়?

উ: প্রাকৃতিক সম্পদ।

২. যা ব্যবহার করে মানুষ উপকৃত হয় তাকে কী বলে?

উ: সম্পদ।

৩. সম্পদকে কয়ভাগে ভাগ করা হয়েছে?

উ: দুই।

৪. প্রকৃতিতে পাওয়া যে সকল সম্পদ মানুষ তার চাহিদা পূরণের জন্য ব্যবহার করে থাকে তাকে কী বলে?

উ: প্রাকৃতিক সম্পদ।

৫. সূর্যের আলো, মাটি, পানি, বায়ু, গাছপালা, পশুপাখি ইত্যাদি কোন্ সম্পদ?

উ: প্রাকৃতিক সম্পদ।

৬. কোন সম্পদ থেকে আমরা খাদ্য, বস্ত্র, বাসস্থান এবং শক্তি পেয়ে থাকি?

উ: প্রাকৃতিক সম্পদ।

৭. মানুষের তৈরি সম্পদকে কী বলে?

উ: মানবসৃষ্ট সম্পদ।

৮. কাগজ, প্লাস্টিক, কাচ, বিদ্যুত্ ইত্যাদি কেমন সম্পদ?

উ: মানবসৃষ্ট।

৯. বালি থেকে কী তৈরি হয়?

উ: কাচ।

১০. কী ব্যবহার করে মানুষ নতুন কিছু তৈরি করে?

উ: গাছপালা।

১১. শক্তি উত্পাদন এবং নতুন কিছু তৈরি করার জন্য আমরা কিসের উপর নির্ভরশীল?

উ: প্রাকৃতিক সম্পদ।

১২. অনবায়নযোগ্য সম্পদ কোন্গুলো?

উ: তেল, গ্যাস,কয়লা।

১৩. যে সম্পদ একবার নি:শেষ হলে হাজার হাজার বছরেও ফিরে পাওয়া সম্ভব নয় তাকে কী বলে?

উ: অনবায়নযোগ্য সম্পদ।

১৪. কোন্ সম্পদ বারবার ব্যবহার করা যায়?

উ: নবায়নযোগ্য সম্পদ।

১৫. কোন সম্পদকে অনবায়নযোগ্য সম্পদের বিকল্প হিসেবে ব্যবহার করা যায়?

উ: নবায়নযোগ্য সম্পদ।

১৬. কিসের আলো খুবই গুরুত্বপূর্ণ এবং অফুরন্ত শক্তির উত্স?

উ: সূর্যের।

১৭. কী ব্যবহার করে আমরা সূর্য থেকে বিদ্যুত্ শক্তি পাই?

উ: সৌর প্যানেল।

১৮. বায়ুপ্রবাহ উইন্ডমিলের পাখা ঘোরানোর মাধ্যমে কী উত্পন্ন করে?

উ: বিদ্যুত্।

১৯. শক্তির ব্যবহার কমিয়ে, বস্তুর পুনর্ব্যবহার এবং রিসাইকেল করার মাধ্যমে আমরা কী সংরক্ষণ করতে পারি?

উ: সম্পদ।

২০. সম্পদ সংরক্ষণের মাধ্যমে আমরা ধীরে ধীরে কী কমাতে পারি?

উ: পরিবেশ দূষণ।