সাশ্রয়ী দামে দারুণ এক স্মার্টফোন বাজারে ছাড়ল বাংলাদেশি মাল্টিন্যাশনাল ব্র্যান্ড ওয়ালটন। যার মডেল ‘প্রিমো আরএক্সসেভেন মিনি’। ৮ হাজার ৭৯৯ টাকা দামের ফোনটিতে চার দিনের জন্য ফ্ল্যাশ সেলে ৭০০ টাকা ছাড় দিচ্ছে ওয়ালটন। ওয়ালটন মোবাইলের হেড অব সেলস আসিফুর রহমান খান জানান, ৪ ডিসেম্বর থেকে ৭ ডিসেম্বর পর্যন্ত দেশের যে কোনো ওয়ালটন প্লাজা, ব্র্যান্ড এবং রিটেইল আউটলেটের পাশাপাশি ঘরে বসে অনলাইনে eplaza.waltonbd. com থেকে ডিভাইসটি মাত্র ৮ হাজার ৯৯ টাকায় কেনার সুযোগ থাকছে।
মিডনাইট পার্পল, মিডনাইট ব্লু এবং ব্ল্যাক—এই তিনটি আকর্ষণীয় রঙের ‘প্রিমো আরএক্সসেভেন মিনি’ স্মার্টফোনে রয়েছে ৫.৯ ইঞ্চির ১৯:৯ রেশিওর এইচডি প্লাস নচ ডিসপ্লে। এর উভয় পাশে ব্যবহূত হয়েছে গ্লাস প্যানেল। ৮.১ মিমি স্মিম হ্যান্ডসেটটির উল্লেখযোগ্য ফিচার হলো অ্যান্ড্রয়েড ৯.০ পাই অপারেটিং সিস্টেম, ১.৮ গিগাহার্জ গতির কর্টেক্স-এ৭৩ এবং এ-৫৩ অক্টাকোর প্রসেসর, ৩ জিবি এলপিডিডিআর৪এক্স র্যাম, মালি-জি৭২ এমপি৩ গ্রাফিক্স, ৩২ জিবি ইন্টারন্যাল স্টোরেজ, পিডিএফ প্রযুক্তির ৫পি লেন্স সমৃদ্ধ ১৩ এবং ৫ মেগাপিক্সেল ডুয়েল ব্যাক ক্যামেরা, পিডিএফ প্রযুক্তির ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা, ৩০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি, ডুয়েল সিমে ফোরজি নেটওয়ার্ক সাপোর্ট, ফেস আনলক, ফিঙ্গারপ্রিন্ট, ১০ ফিঙ্গার মাল্টিটাচ, ইউএসবি টাইপ সি পোর্ট, ৩০ দিনের রিপ্লেসমেন্ট সুবিধাসহ ১ বছরের বিক্রয়োত্তর সেবা।
