কুমিল্লা নগরীর কান্দিরপাড় থেকে শুরু করে জেলার গ্রামগঞ্জ পর্যন্ত ভিক্ষুকদের আনাগোনা চোখে পড়ার মতো। এদের রয়েছে নানা চক্র। ভিক্ষুকচক্রের নেতারাই তাদের নিয়ন্ত্রণ করে থাকে। তাদের সংখ্যা দিন দিন বাড়ছে। আমরা জানি, নবীজির শিক্ষা—কোরো না ভিক্ষা। এক পরিসংখ্যান অনুযায়ী কুমিল্লার ১৮টি উপজেলায় প্রায় ১২ হাজার ভিক্ষুক রয়েছে। পবিত্র রমজান মাস, ঈদ, পূজা, জাতীয় দিবস, জুমার দিন, গুরুত্বপূর্ণ ব্যক্তির আগমনকে কেন্দ্র করে রয়েছে মৌসুমি ভিক্ষুক। এ ভিক্ষুকদের কারণে প্রতিদিন জনজীবনে নানা সমস্যায় পড়তে হয়। ভিক্ষুকের বেশ ধরে বাসা-বাড়িতে চুরির ঘটনাও ঘটছে। বিষয়টির প্রতি যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি এবং ভিক্ষুকদের পুনর্বাসনের ব্যবস্থা করতে বিনীত আবেদন জানাচ্ছি।
তৌহিদ সরকার, সুজানগর, কুমিল্লা
