জাপানে রেস্তোরাঁয় বিস্ফোরণে ৪২ জন আহত

আপডেট : ১৭ ডিসেম্বর ২০১৮, ২১:২৩

এএফপি

জাপানের উত্তরাঞ্চলে একটি রেস্তোরাঁয় রবিবার রাতে শক্তিশালী বিস্ফোরণে ৪২ জন আহত হয়েছে। এতে পার্শ্ববর্তী কয়েকটি ভবন ধসে পড়ে। পরে কয়েক ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনা হয়। সরকারি কর্মকর্তারা একথা জানান।

খবরে বলা হয়, জাপানের উত্তরাঞ্চলীয় সাপোরো নগরীতে এ বিস্ফোরণের পর ঘটনাস্থলের বিভিন্ন ছবিতে বিশাল অগ্নি শিখা ও ধোঁয়ার কুণ্ডলী রাতের আকাশে উড়তে দেখা যায়। পুলিশ জানায়, এ বিস্ফোরণের কারণ তদন্ত করে দেখা হচ্ছে। এক প্রত্যক্ষদর্শী জানান, বিস্ফোরণের পর তিনি সেখানে গ্যাসের গন্ধ পেয়েছেন। হোক্কাইডো অঞ্চলের এক পুলিশ কর্মকর্তা জানান, শক্তিশালী এ বিস্ফোরণে ৪২ জন আহত হলেও এতে কেউ নিহত হয়নি।