আল জাজিরা
প্রায় ২৬ হাজার ইয়েমেনি শরণার্থীর জন্য আশ্রয়কেন্দ্র নির্মাণ করে দেবে বলে জাতিসংঘের সঙ্গে চুক্তি করেছে উপসাগরীয় রাষ্ট্র কাতার। কাতারে দোহা ফোরাম চলাকালে গত রবিবার কাতার ডেভেলপমেন্ট ফান্ড ও ইউনাইটেড ন্যাশনস হাইকমিশন ফর রিফিউজিস এর মধ্যে এই চুক্তি স্বাক্ষর হয়।
জাতিসংঘের তত্ত্বাবধানে ইয়েমেনে এই আশ্রয়কেন্দ্রগুলো নির্মাণ করে দেবে কাতার। ইয়েমেনে যুদ্ধ বন্ধে চেষ্টা করে যাচ্ছে জাতিসংঘ। এই যুদ্ধ পৃথিবীতে সবচেয়ে বড় মানবিক সংকট তৈরি করেছে বলে বলা হচ্ছে। যুদ্ধের কারণে ৬০ হাজার মানুষ মারা গেছে, ৮০ লাখ মানুষ দুর্ভিক্ষের কবলে পড়েছে। প্রায় ২০ লাখ ইয়েমেনি শরণার্থী দেশ ছেড়েছে।
