বাংলাদেশ ও তুরস্কের কোস্ট গার্ডের ডিজির সাক্ষাত

আপডেট : ০৫ ডিসেম্বর ২০১৯, ০০:৩৮

কোস্ট গার্ডের ডিজি রিয়ার এডমিরাল এম আশরাফুল হকের সঙ্গে তুরস্ক কোস্ট গার্ড প্রধান রিয়াল এডমিরাল আহমেদ কেনদির গতকাল কোস্টগার্ড সদর দপ্তরে সৌজন্য সাড়্গাত অনুষ্ঠিত হয়েছে। চার দিনের এই সরকারী সফরে তুরস্কের কোস্টগার্ড প্রধান সস্ত্রীক তিনজন সফরসঙ্গীসহ সোমবার বাংলাদেশে আসেন। হজরত শাহজালাল বিমানবন্দরে আগমনকালে কোস্ট গার্ডের উপ-মহাপরিচালক কমডোর এম শাহজাহান তাকে ফুল দিয়ে অভ্যর্থনা জানান। মঙ্গলবার তুরস্ক কোস্ট গার্ড প্রধান সস্ত্রীক, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মৃতি মেমোরিয়াল পরিদর্শন করেন। গতকাল কোস্ট গার্ড সদর দপ্তরে দুই দেশের কোস্টগার্ড প্রধান এক সৌজন্য সাড়্গাতে মিলিত হন। সাক্ষাতকালে উভয় দেশের কোস্ট গার্ড সদস্যদের পেশাগত দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণ ও পারস্পারিক সহযোগিতা বৃদ্ধির বিষয়ে আলোচনা হয়। এছাড়া তুরস্ক কোস্ট গার্ড প্রধানের স্ত্রী সভানেত্রী বাংলাদেশ কোস্ট গার্ড পরিবার কল্যাণ সংঘ (সিজিএফডব্লিউএ) বেগম ফারজানা কবিরের সঙ্গে সৌজন্য সাক্ষাত করেন। তুরস্কের কোস্টগার্ড প্রধান সস্ত্রীক জাতীয় স্মৃতিসৌধ, গার্মেন্টস শিল্প, সোনারগাঁও লোক ও কারুশিল্প জাদুঘর এবং পানাম নগর পরিদর্শন করবেন।