মার্কেন্টাইল ব্যাংক লিমিটেডের ১৩৩তম শাখা হিসেবে ‘বারদী বাজার শাখা’ গতকাল উদ্বোধন করেন ব্যাংকের চেয়ারম্যান এ.কে.এম. সাহিদ রেজা। অনুষ্ঠানে ব্যাংকের পরিচালক শহিদুল আহ্সান ও মোশাররফ হোসেন, ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কাজী মসিহুর রহমান উপস্থিত ছিলেন
০০০
পাবনায় রূপপুরে এনআরবি কমার্শিয়াল ব্যাংকের ৬৫তম শাখা গতকাল উদ্বোধন করেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) নির্বাহী চেয়ারম্যান কাজী এম আমিনুল ইসলাম। অনুষ্ঠানে বিজ্ঞান ও তথ্য-প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মো. আনোয়ার হোসেন, ব্যাংকের পরিচালক ও অডিট কমিটির চেয়ারম্যান রফিকুল ইসলাম মিয়া আরজু, ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী খন্দকার রাশেদ মাকসুদ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন
০০০
বেসিক ব্যাংক লিমিটেডের রাজশাহীর স্থানান্তরিত শাখা গতকাল উদ্বোধন করেন বাংলাদেশ ব্যাংকের রাজশাহী অফিসের মহাব্যবস্থাপক নূরুন নাহার। এসময় বেসিক ব্যাংক প্রধান কার্যালয়ের মহাব্যবস্থাপক আবু সাঈদ মো. রওশানুল হক, এ.কে.এম. মাসুদ-উর-রহমান, রাজশাহী শাখার প্রধান ও সহকারী মহাব্যবস্থাপক রকিবুল হাসান উপস্থিত ছিলেন
০০০
‘বাংলাপে’ নামক ডিজিটাল অ্যাপ সেবা চালু করেছে সাউথ বাংলা এগ্রিকালচার এ্যান্ড কমার্স ব্যাংক। এই অ্যাপসের মাধ্যমে গ্রাহকরা সহজে এক হিসাব থেকে অন্য যেকোনো হিসাবে অর্থ স্থানান্তর, ইউটিলিটি বিল পরিশোধ, দোকান থেকে পণ্য ক্রয়, অনলাইনে টিকিট ক্রয়সহ কিউআর কোডের মাধ্যমে সবধরনের লেনদেন পরিশোধ করতে পারবেন। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মো. গোলাম ফারুকসহ অন্যরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন
