ভারতের মধ্যপ্রদেশ রাজ্যে এক সড়ক দুর্ঘটনায় অন্তত নয়জন নিহত ও ২০ জন আহত হয়েছেন। একটি মালবাহী ট্রাকের সঙ্গে যাত্রীবাহী ট্রাকের সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, রাজ্যের রাজধানী ভূপাল থেকে পাঁচশ’ কিলোমিটার উত্তর-পূর্বে রেওয়া জেলায় বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল সাড়ে ছয়টায় এ দুর্ঘটনা ঘটে। এতে নয়জন নিহত ও আরও অন্তত ২০ জন আহত হয়েছেন। দুর্ঘটনার পরপরই উদ্ধারকারী দল নিয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়।
এ ঘটনার জন্যে পুলিশ মামলা দায়ের করেছে। এছাড়া দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে। তবে পুলিশের প্রাথমিক তদন্তে বলা হয়েছে স্থানীয় যাত্রীদের বহন করা বাসটি খুব দ্রুতগতিতে চলছিল।
আরও পড়ুন: খালেদার জামিন শুনানি পেছালো, হট্টগোলে বিচারপতিদের এজলাস ত্যাগ
মধ্য প্রদেশের মুখ্যমন্ত্রী কমল নাথ নিহতদের প্রতি শোক জানিয়েছেন এবং আহতদের প্রয়োজনীয় সকল সহায়তা দিতে কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন।-বাসস
ইত্তেফাক/এসইউ
