বিজয় শব্দটি

আপডেট : ০৫ ডিসেম্বর ২০১৯, ১৯:৩৭

উদ্ভট অন্ধকারে হেঁটে যেতে আমি যখন সাহস প্রার্থনা করি

বিজয় শব্দটি আমার পাশে দাঁড়িয়ে বলে, ধরো এই হাত, বন্ধু চলো হে

তারপর আমার সঙ্গে সঙ্গে হেঁটে যায় প্রার্থিত লক্ষ্যের দিকে

আমাকে পথ দেখাতে চোখের সামনে নক্ষত্রের মতো জ্বলে ওঠে তিনটি অক্ষর

               

বিজয় শব্দটি বুকের মৃত্তিকাজুড়ে ছড়িয়ে-ছিটিয়ে দেয় অসংখ্য স্বপ্নবীজ

আমার সবুজ ক্যানভাসে বিজয় শব্দটি যেন এক দুরন্ত রংতুলি।