প্রিয় বন্ধুরা, কচি-কাঁচার আসর এখন থেকে মাসিক কুইজ প্রতিযোগিতার আয়োজন করতে যাচ্ছে। তোমরা যারা তৃতীয় থেকে দশম শ্রেণির শিক্ষার্থী, তারা সবাই অংশ নিতে পারো এ প্রতিযোগিতায়। এতে নির্দিষ্ট সংখ্যক বহুনির্বাচনী প্রশ্ন প্রকাশ করা হবে। তোমরা সঠিক উত্তরটির পাশে টিক ( ) দিয়ে কূপনটি কেটে পাঠাবে আমাদের ঠিকানায়। সঙ্গে পাঠাতে হবে নিজের নাম, ঠিকানা, শ্রেণি, বিদ্যালয়ের নাম, মোবাইল নম্বর ও এক কপি পাসপোর্ট সাইজ ছবি। প্রশ্ন কূপনটি ফটোকপি করেও পাঠাতে পারো। খামের ওপর লিখতে হবে—‘কচি-কাঁচার আসর কুইজ প্রতিযোগিতা—১’। প্রতিযোগিতায় নির্বাচিত তিনজনের নাম ও ছবি প্রকাশ করা হবে পরবর্তী সংখ্যায়। পুরস্কার হিসেবে পাবে মজার মজার বই। পুরস্কার ডাকযোগে পাঠানো হবে।
তাহলে আর দেরি না করে আগামী ১৫ ডিসেম্বরের মধ্যে পাঠিয়ে দাও।
ঠিকানা : বিভাগীয় সম্পাদক, কচি-কাঁচার আসর, দৈনিক ইত্তেফাক, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫
সঠিক উত্তরের পাশে টিক ( ) চিহ্ন দাও
প্রশ্ন : বাংলাদেশের নাম বাংলাদেশ রাখেন কে?
ক. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
খ. হোসেন শহীদ সোহরাওয়ার্দী
গ. নবাব সিরাজউদ্দৌলা
ঘ. আবুল কাসেম ফজলুল হক
প্রশ্ন : রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে নোবেল পুরস্কার লাভ করেন?
ক. ১৮৩৩ সালে
খ. ১৯২২ সালে
গ. ১৯১৩ সালে
ঘ. ১৯১৮ সালে
প্রশ্ন : স্বাধীনতার সুবর্ণজয়ন্তী কবে পালিত হবে?
ক. ২০২১ সালে
খ. ২০২৩ সালে
গ. ২০২৫ সালে
ঘ. ২০২৪ সালে
প্রশ্ন : কোন ক্রিকেটার একই সময়ে তিন ধরনের ক্রিকেটে বিশ্বসেরা অলরাউন্ডার নির্বাচিত হন?
ক. জ্যাক ক্যালিস
খ. সাকিব আল হাসান
গ. কপিল দেব
ঘ. শহিদ আফ্রিদি
