লক্ষ্মীছড়ি, মানিকছড়ি এবং ফটিকছড়ি উপজেলার অন্তত ২৫৩ জন পাহাড়ি-বাঙালিকে সোমবার বিনামূল্যে চক্ষু চিকিত্সা দেওয়া হয়। ‘সুস্থ চোখে দেখি সুন্দর পৃথিবী’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে লক্ষ্মীছড়ি জোনের বাইন্যাছোলা এলাকার অন্তর্গত সেনাবাহিনী নির্মিত বাইন্যাছোলা-মানিকপুর উচ্চ বিদ্যালয়ের প্রাঙ্গণে দুস্থ ও অসহায় মানুষের চোখে আলো ফিরে পেতে পাশে দাঁড়িয়েছে সেনাবাহিনী ও বাংলাদেশ জাতীয় অন্ধকল্যাণ সমিতি (বিজেএকেএস) কুমিল্লা।
বাংলাদেশ জাতীয় অন্ধ কল্যাণ সমিতি, কুমিল্লা এর সহায়তায় চোখের ছানি অপারেশন করা এবং উন্নত চিকিত্সার জন্য ১৯ জন দরিদ্র চক্ষুরোগীকে কুমিল্লা নিয়ে যাওয়া হবে। চোখের ছানি অপারেশন এবং উন্নত চিকিত্সা শেষে ২০ ডিসেম্বর জাতীয় অন্ধকল্যাণ সমিতি (বিজেএকেএস), কুমিল্লা এর তত্ত্বাবধানে নিজ এলাকায় পৌঁছে দেওয়া হবে। বিজয় দিবস উপলক্ষে এই চক্ষু শিবির আয়োজন করা হয়।
জোন কমান্ডার লক্ষ্মীছড়ি এবং লক্ষ্মীছড়ি জোনের মেডিক্যাল অফিসার ক্যাপ্টেন মোস্তফা তারেক আজিজের তত্ত্বাবধানে বাংলাদেশ জাতীয় অন্ধ কল্যাণ সমিতি, কুমিল্লার বিশেষজ্ঞ দল চিকিত্সক ক্যাম্পটি পরিচালনা করেন।
একই দিন চক্ষু শিবির শেষে ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম সাজেদুল ইসলামের দিকনির্দেশনায় ও গণ্যমান্য ব্যক্তিবর্গদের উপস্থিতিতে স্থানীয় জনগণের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।
