পাখির গ্রাম পুন্ডুরিয়া

আপডেট : ০৫ ডিসেম্বর ২০১৯, ২১:১৪

দেশি ও বিদেশি পাখির অভয়ারণ্যে পরিণত হয়েছে জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার পুন্ডুরিয়া গ্রাম। পাখিদের কিচিরমিচির ডাকে ভোরে ঘুম ভাঙে গ্রামবাসীর। আর প্রতিদিন এসব পাখি দেখতে আসেন আশেপাশের এলাকার হাজার হাজার মানুষ। তাই পুন্ডুরিয়া গ্রাম পাখির গ্রাম হিসেবে পরিচিত সাধারণ মানুষের কাছে। প্রায় ষাটের দশক থেকে এই গ্রামের পুকুরপাড়ের গাছে বাসা বাঁধে দেশি-বিদেশি বিভিন্ন জাতের পাখি। গাছে গাছে গড়ে উঠেছে পাখিদের অভয়ারণ্য। আর পাখিরা গাছে ডিম থেকে প্রজনন করছে বাচ্চাও। থাকছে দলবেধে একসঙ্গে। পাখির মধ্যে রয়েছে শামুকখোল, বক, আতচোরা, পানকৌড়ি, বাদুড় ও হারগিলা। জয়পুরহাট জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মাহফুজার রহমান বলেন, পুন্ডুরিয়া গ্রামের দেশি-বিদেশি পাখিগুলো যাতে বিলুপ্ত না হয় এবং কোনো রোগবালাই না হয় সেজন্য প্রাণিসম্পদ বিভাগের পক্ষ থেকে তদারকি করা হচ্ছে।