হরিণাকুণ্ডুতে নবান্ন উত্সব

আপডেট : ০৫ ডিসেম্বর ২০১৯, ২২:০৩

 ‘এসো মিলি সবে নবান্নের উত্সবে’ স্লোগানে হরিণাকুণ্ডুতে নানা আয়োজনে অনুষ্ঠিত হয়েছে নবান্ন উত্সব। হেমন্তে নতুন ফসল ঘরে তোলার সময় এ উত্সবের আয়োজন করা হয়। বুধবার দিনব্যাপী উপজেলা প্রশাসন ফলসী ইউনিয়নে এ আয়োজন করে। গ্রাম বাংলার হারিয়ে যাওয়া ঐতিহ্যবাহী লাঠি খেলা, আবহমান গ্রামবাংলার ঐতিহ্য খেজুর রস সংগ্রহের জন্য গাছিদের গাছ কাটা, যান্ত্রিকতার যুগে হারিয়ে যাওয়া ঢেঁকিতে মহিলাদের ধান ভানা, কৃষকের আমন ধান ঘরে তোলার নানা আয়োজন আর গ্রামীণ রমণীদের নানা রকম পিঠাপুলির আয়োজনে অনুষ্ঠিত হয় এ নবান্ন উত্সব। উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দা নাফিস সুলতানার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক সরোজ কুমার নাথ।