হাজীগঞ্জ (চাঁদপুর) সংবাদদাতা
হাজীগঞ্জে রাকিবুল ইসলাম রাতিব (১৫) নামে এক মাদ্রাসার ছাত্র বিদ্যুত্স্পৃষ্ট হয়ে নিহত হয়েছে। গতকাল সোমবার সকালে পৌরসভার টোরাগড় উত্তরপাড়ায় চরবাড়ির মিছির আলীর বাড়িতে এ ঘটনা ঘটে। সে ঐ বাড়ির মিছির আলীর ছেলে। সে হাজীগঞ্জ আলীয়া মাদ্রাসার সপ্তম শ্রেণির ছাত্র। ঐ বাড়ির কবির তার বাগানবাড়িতে পেঁপে ও পুকুরের মাছ চোরের হাত থেকে রক্ষা করতে রাতের বেলায় পুকুরের চারপাশে জিআই তার দ্বারা বেষ্টনি দিয়ে রাখে, নিহত রাকিব সকালে হাঁটতে গিয়ে ঐ জিআই তারে জড়িয়ে পড়ে। এতে তার মৃত্যু হয়। এ ব্যাপারে হাজীগঞ্জ থানার ওসি আলমগীর হোসেন রনি জানান, নিহতের পরিবার থেকে মামলা দেওয়া হয়নি তবে অভিযোগ পেলে মামলা নেওয়া হবে। লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করে।
