স্কুল ভবনের নির্মাণাধীন বারান্দার ছাদ ধসে ২০ শিক্ষক-শিক্ষার্থী আহত

আপডেট : ১৭ ডিসেম্বর ২০১৮, ২১:৩৯

হবিগঞ্জ প্রতিনিধি

সোমবার সকালে হবিগঞ্জের লাখাইয়ে সুজনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নির্মাণাধীন ভবনের বারান্দার ছাদ ধসে শিক্ষক, শিক্ষার্থীসহ ২০ জন আহত হয়েছেন। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

স্থানীয়রা জানান, ওই বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণ কাজ চলছে। ইতোমধ্যে নির্মাণাধীন ভবনের বারান্দার ছাদ ঢালাইয়ের করা হয়। ঘটনার দিন হঠাত্ বারান্দার ছাদ ধসে পড়ে যায়। এতে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু তাহেরসহ ২০ জন শিক্ষার্থী আহত হন। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু তাহের।