ফেনীর ট্রাংক রোডে আরএফএল গ্রুপের জুতার ব্রান্ড ‘ওয়াকার’ এর একটি শোরুম সম্প্রতি উদ্বোধন করেন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আর এন পাল। ওয়াকার ফুটওয়্যারে প্রধান পরিচালন কর্মকর্তা কামরুল হাসান, হেড অব মার্কেটিং ফাহিম হোসেন, ব্র্যান্ড ম্যানেজার মাইনুল হাসান ও রিটেইল ম্যানেজার শাহজাহান সানি এসময় উপস্থিত ছিলেন
০০০
সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের সাপমারা বাজার এজেন্ট ব্যাংকিং আউটলেটের উদ্বোধন করেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মো. সিরাজুল হক। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রায়পুরা উপজেলা চেয়ারম্যান মো. আব্দুস সাদেক এবং বাংলাদেশ ব্যাংকের ডিজিএম (এসএমই) মো. সেলিম আহমেদ
০০০
পদ্মা ব্যাংক লিমিটেডের প্রয়াত সাপোর্ট স্টাফ মো. রমিজ উদ্দিনের স্ত্রী রোশনা বেগমকে গ্রুপ বিমা দাবির বিপরীতে ৩ লাখ টাকার চেক হস্তান্তর করা হয়। সম্প্রতি রোশনা বেগমের হাতে চেক তুলে দেন মানবসম্পদ বিভাগের প্রধান এসইভিপি মো. আহসান উল্লাহ খান ও প্রধান শাখা ব্যবস্থাপক ইভিপি সাব্বির সায়েম। পদ্মা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. এহসান খসরু অনুষ্ঠানে উপস্থিত ছিলেন
০০০
গতকাল রাজধানীর কেআইবি মিলনায়তনে এম জে এল বাংলাদেশ লিমিটেডের ২১তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম। সভায় শেয়ারহোল্ডারগণ ৪৫ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন করেছে। সভায় পরিচালক মোহাম্মদ আমিনুর রহমান, আবদুল মুঈদ চৌধুরী, মোহাম্মদ গিয়াস উদ্দিন আনসারিসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন
