খুলনায় স্ত্রী খুন স্বামী পলাতক

আপডেট : ১৭ ডিসেম্বর ২০১৮, ২১:৩৯

খুলনা অফিস

সোমবার খুলনায় এক গৃহবধূ খুন হয়েছে। তার নাম মুক্তা বেগম (২৫)। সে নগরীর জিন্নাহপাড়া এলাকার রিকশাচালক মো. আলামিনের স্ত্রী। তবে ঘটনার পর থেকে আলামিন পলাতক রয়েছে।

এলাকাবাসী ও পুলিশ জানায়, ওইদিন মুক্তা বেগমকে মৃত অবস্থায় তার শ্বশুরবাড়ির  লোকজন খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসে। তারা চিকিত্সককে জানায়, মুক্তা হার্টস্ট্রোক করে অসুস্থ হয়ে পড়েছে। কিন্তু তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন দেখে সন্দেহ হলে চিকিত্সক পুলিশে খবর দেয়। এদিকে ঘটনা টের পেয়ে লাশ ফেলে রেখে মুক্তার শ্বশুরবাড়ির লোকজন হাসপাতাল থেকে পালিয়ে যায়।

লবণচরা থানার ওসি শফিকুল ইসলাম বলেন, মুক্তা বেগমের ঘাতক স্বামী আলামিন পলাতক রয়েছে। এ ঘটনায় হত্যা মামলা দায়ের হয়েছে।