আবুল হোসেন মুন্সী
বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশনের (ক্র্যাব) নব নির্বাচিত কল্যাণ সম্পাদক ও দৈনিক নয়া দিগন্ত পত্রিকার স্টাফ রিপোর্টার আমিনুল ইসলামের (৭০) বাবা আবুল হোসেন মুন্সী রবিবার রাত সাড়ে ৮ টার দিকে উত্তরাস্থ লুবানা জেনারেল হসপিটালে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি———রাজিউন)। তিনি স্ত্রী, ২ পুত্র, ২ কন্যা ও নাতি-নাতনীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান। রবিবার রাত সাড়ে ১২ টায় উত্তরাস্থ ১৩ নম্বর সেক্টর জামে মসজিদে প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। পরে সোমবার বাদ জোহর গোপালগঞ্জ সদর থানাধীন কেকানিয়া দারুল উলুম মাদ্রাসায় দ্বিতীয় নামাজে জানাজা শেষে তাকে দাফন করা হয়। তার মৃত্যুতে ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি ইলিয়াস হোসেন, সাধারণ সম্পাদক কবির আহমেদ খান, ক্র্যাবের সভাপতি আবু সালেহ আকন ও সাধারণ সম্পাদক সরোয়ার আলম এক যুক্ত বিবৃতিতে গভীর শোক প্রকাশ করেন।
০
